শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক বলেছেন, লালমনিরহাটে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বে-সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

রোববার (২৮ জুন) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় গোল চত্ত্বরস্থ সোলাইমান ম্যানশনের দ্বিতীয় তলায় কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান ও ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম-এঁর সঞ্চালনায় এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম মুকুল, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এন্তাজুর রহমান, লালমনিরহাট কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক, ট্রেডস্ওয়ার্থ লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ গোলাম রব্বানী প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সেলিম সবুজ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কর্তৃপক্ষ জানায়, ঢাকা, রংপুর ও লালমনিরহাটের মোট ২৪জন বিশেষজ্ঞ চিকিৎসক এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত রোগী দেখবেন এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করবেন।
এতে লালমনিরহাট জেলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে হবে না এবং স্থানীয়ভাবেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone