শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

রাজশাহীর পদ্মা ব্যারেজ প্রকল্প যেভাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)র সভায় অনুমোদন পেয়েছে, ঠিক একইভাবে টেকনিক্যাল টিমের প্রতিবেদন পাওয়ার পর শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এবং টেকনিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা অববাহিকার সমস্যার একটি স্থায়ী সমাধাণ প্রয়োজন। একই সঙ্গে উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ও উন্নয়নের জন্য বৃহৎ পরিসরে পরিকল্পনা বাস্তবায়ন জরুরি হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু এ অঞ্চলের মানুষের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে এ বিষয়ে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ টেকনিক্যাল টিম নিয়ে তিস্তা পরিদর্শনে এসেছি। ইনশা আল্লাহ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।

মন্ত্রী স্পষ্ট করেন, প্রকল্পের কারিগরি বিভিন্ন দিক পর্যালোচনা করে টেকনিক্যাল টিম তাদের প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিস্তা মহাপরিকল্পনা একনেক সভায় উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone