শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা

গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা

লালমনিরহাট শহরের প্রধান বাণিজ্যিক এলাকা গোশালা রোডে অতিরিক্ত লোডের কারণে সৃষ্ট তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসায়ীদের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে ইতোমধ্যে জায়গার জটিলতা কাটিয়ে নতুন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু হয়েছে।

​দীর্ঘদিন ধরে গোশালা রোডের মাত্র একটি ট্রান্সফরমারের মাধ্যমে ওই এলাকার সাতটি ব্যাংক, স্বপ্ন, বাটা ও অ্যাপেক্স শো-রুমসহ শতাধিক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। চাহিদার তুলনায় লোড মাত্রাতিরিক্ত হওয়ায় ট্রান্সফরমারটি প্রায়ই বিকল হয়ে যেত। সর্বশেষ গত তিন দিন আগে ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় পুরো গোশালা রোডের ব্যবসায়ীগণ চরম দুর্ভোগের শিকার হন এবং ব্যাংকগুলোতে গ্রাহক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিরাপদ ও নিরবচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিতরণ কোম্পানি নেসকো পিএলসি লোড বিভাজনের লক্ষ্যে আরেকটি ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নিলেও পার্শ্ববর্তী দোকানদারদের বিরোধিতার কারণে উপযুক্ত জায়গা নির্বাচন করা সম্ভব হচ্ছিল না।

​ব্যবসায়ীদের এই তীব্র ভোগান্তি ও জনস্বার্থ বিবেচনা করে অবশেষে লালমনিরহাট জেলা প্রশাসন এই অচলাবস্থা নিরসনে হস্তক্ষেপ করে। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া নেসকো কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি উপযুক্ত স্থান নির্বাচন করেন। পরবর্তীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণভাবে কাজ সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও নেসকোর নির্বাহী প্রকৌশলী রায়হান মাহমুদ ঘটনাস্থলে স্বশরীরে উপস্থিত থেকে পিলার স্থাপনের কাজ সম্পন্ন করেন এবং এর পরপরই ট্রান্সফরমার স্থাপনের মূল কাজ শুরু করা হয়।

​আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই ট্রান্সফরমার স্থাপনের যাবতীয় কারিগরি কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে। নতুন এই ট্রান্সফরমারটি চালু হলে গোশালা রোডের বিদ্যুৎ ব্যবস্থার ওপর দীর্ঘদিনের অতিরিক্ত চাপ হ্রাস পাবে, যা স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকগুলোর জন্য একটি স্থায়ী, ঝুঁকি মুক্ত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করবে। জেলা প্রশাসন ও নেসকোর এই যৌথ ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone