শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান

বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান

লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।

বুধবার (১৭ জুন) মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলের করুণ সুরে শেষ বিদায় জানানো হয় মহান এই বীরকে।

​গার্ড অব অনার প্রদানকালে লালমনিরহাট জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সালাম জানানোর সময় উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

লালমনিরহাট ​জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। মহান মুক্তিযুদ্ধে দেশ ও জাতির কল্যাণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের অসামান্য অবদান লালমনিরহাটবাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone