শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক
সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল

সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল

লালমনিরহাটের সদালাপী, হাস্যোজ্জ্বল, বন্ধু বাৎসল্য, পরম শ্রদ্ধেয় সাকোয়ার মঞ্জিল টেকনিক্যাল (বিএমটব) কলেজের সহকারী অধ্যাপক ও ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা নিবাসী শফিকুল ইসলাম শফি (৫০) বুধবার (১৭ জুন) সকাল ৭টা ৩০মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৭ জুন) বাদ আছর লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা গ্রামের নিজ বাড়িতে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে লালমনিরহাটের ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা গ্রামের করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

‎মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম শফিকুল ইসলাম শফি-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

‎এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

‎উল্লেখ্য যে, একজন সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি লালমনিরহাটের মানুষের মাঝে চিরদিন বেচে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone