শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন-২০২৬ (২০২৬-২০২৮) মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ হয়েছে।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড. মোঃ রফিকুল ইসলাম রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এলসিসিআই নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি (নির্বাচিত): মোঃ সেলিম (সবুজ)। সিনিয়র সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত): শ্রী দুলাল চন্দ্র কর্মকার। সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত): মোঃ মজমুল হোসেন প্রামানিক। পরিচালক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত): মোছাঃ লাবনী পারভীন, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ জালাল উদ্দিন, মোঃ মাহমুদুর রহমান শামীম, মোছাঃ সেলিনা পারভীন, মোঃ আবু তালেব মিলু, এ এস এম নিয়াজ নাহিদ, মোঃ হায়দার আলী খান বাদল, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শেখ নেছার উদ্দিন, মোহাম্মদ মনির হোসাইন, মোঃ এ.কে.এম হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ নুরে আলম সিদ্দিকী প্রামানিক।

রোববার (১৪ জুন) লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড. মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন।

চুড়ান্ত ফলাফল প্রকাশে উল্লেখ করা হয় যে, গত ১৩ জুন ২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮) মেয়াদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জনাব মোঃ সেলিম (সবুজ) সভাপতি পদের নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচন বোর্ড কর্তৃক তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দের পদে কোন প্রতিদ্বন্দী না থাকায়, তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone