শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কারণ দর্শানো নোটিশের জবাবে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের আশরাফ আলী (লাল)

কারণ দর্শানো নোটিশের জবাবে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের আশরাফ আলী (লাল)

লালমনিরহাট জেলা পরিষদ মালিকানাধীন সদর ডাকবাংলা চত্ত্বরে প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবনের পশ্চিম পার্শ্বের বাউন্ডারী ওয়ালের নিরাপত্তা নিশ্চিত না করে প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ স্থগিত করণ এবং ক্ষতিপূরণ প্রদান এর ঘটনায় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কারণ দর্শানো নোটিশের জবাব দিয়ে ক্ষমাপ্রার্থনা করে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের মিশন মোড়ের মোঃ আশরাফ আলী (লাল)।

রোববার (১৪ জুন) লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তিনি এ ব্যাপারে লিখিত জবাব দেন।

এর আগে সোমবার (১ জুন) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম লালমনিরহাটের মিশন মোড়ের মোঃ লাল মিয়াকে কারণ দর্শানো নোটিশ দিয়ে বিল্ডিং নির্মাণ স্থগিত করণ এবং ক্ষতিপূরণ চাওয়া হয়।

কারণ দর্শানো নোটিশের জবাবে মোঃ আশরাফ আলী (লাল) উল্লেখ করেন, জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক এই যে, আপনার স্বাক্ষরিত এককপি কারণ দর্শানের নোটিশ আমাকে দেওয়া হইয়াছে। যাহাতে উল্লেখ করা হইয়াছে যে সদর ডাক বাংলোর পশ্চিম দিকে আমি একটি ভবন নির্মাণ করিতেছি। নির্মাণ চলা কালীন আমি নিরাপত্তা নিশ্চিত না করার কারণে সদর ডাক বাংলোর পশ্চিম দিকের সীমানার প্রাচিরের প্রায় ৮০ ফিট ভাঙ্গিয়া যায়। যাহাতে আপনারা উল্লেখ করেছেন (১০ লক্ষ) টাকা ক্ষতি হইয়াছে। উক্ত কারণ দর্শনের জবাব নিম্নে প্রদত্ত করিলাম। আমি যথাযথ নিয়ম মানিয়া পৌরসভার নির্ধারিত সরকারি টাকা ব্যাংকের মাধ্যমে জমা প্রধান পূর্বক ভবনের নকশা অনুমোদনের পর অত্যান্ত সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করে নির্মাণ কাজ শুরু করি। সেই মোতাবেক মাটি খনন করে ফাউন্ডেশন ও ব্যাচ ঢালাই সম্পূর্ণ করি। পার্শ্ববর্তী জমি এবং ডাকবাংলোর সীমানার প্রাচীর যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে আমি ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে একটি গার্ড ওয়াল নির্মাণ করি। কিন্তু কাজ চলমান থাকা অবস্থায় হঠাৎ করে অতি বৃষ্টি এবং ঝড়ের কারণে উক্ত স্থানটি পানি দিয়ে ভরে যায় এবং ১০ ইঞ্চি গার্ড ওয়ালটি ভেঙ্গে যায়। যাহার ফল শ্রুতিতে পরবর্তী সময়ে সদর ডাকবাংলার পশ্চিম দিকের সীমানার প্রাচীর আনুমানিক ৮০ ফিট দেয়াল ভেঙ্গে পড়ে যায়। যাহাতে আমার কোন অবহেলা ছিল না। আমার অনিচ্ছাকৃত ভুলের কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উক্ত সীমানার প্রাচীর ভেঙ্গে যায়। সে কারণে আমি ক্ষমাপ্রার্থনা করছি। বর্তমানে আমার নির্মানাধীন জায়গায় পানি থাকার কারণে কাজ বন্ধ আছে। আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে আমার কাজ শুরু করার পূবেই আমার নিজ খরচে উক্ত সদর ডাকবাংলোর সীমানার প্রাচীর এর ভেঙ্গে যাওয়া অংশটি (আরসিসি পিলার) নির্মাণ পূর্বক পূর্বের ন্যায় করিয়া দিবো। অন্যথায় আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিলে আমার কোন ওজর আপত্তি গ্রহণযোগ্য হইবে না। অতএব, বিধায় প্রার্থনা যে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ভেঙ্গে যাওয়া অংশটি আমার নিজ খরচে নির্মাণ করিয়ে দেওয়ার অনুমতি প্রদান এবং উক্ত অভিযোগের দায় হইতে অব্যাহতি প্রদানের আপনার একান্ত মর্জি হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone