শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকাল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে আলোকিত লালমনিরহাট মহেন্দ্রনগর ইউনিয়নের আয়োজনে এ অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

​মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মন্ডল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমন। এ সময় ​মহেন্দ্রনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, এর কুফল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ দমনের নানা দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone