শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম

নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

লালমনিরহাট জেলার মোস্তফি মোড়ে মোবাইল কোর্টের অভিযানে নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

লালমনিরহাট জেলার মোস্তফি মোড় এলাকায় ফার্মেসিগুলোতে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে আফিফা ফার্মেসি নামক দোকানে জিম্যাক্স-৫০০ (Zimax 500) নামক বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধের হুবহু নকল সংস্করণ পাওয়া যায়। নকল ও ভেজাল ওষুধ বিক্রির কারণ হিসেবে সংশ্লিষ্ট দোকানদার জানান যে, আসল ও নকল ঔষধের মোড়ক হুবহু হওয়ায় অজান্তেই তিনি এই অপরাধ করেছেন। জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরির অপরাধে সংশ্লিষ্ট দোকানটিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৮হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফি মোড়ের বিভিন্ন ফার্মেসিতে এই তল্লাশি চালানো হয়। এ সময় একটি দোকানে জিম্যাক্স-৫০০ (Zimax 500) ওষুধের নকল পাতা ও বক্স জব্দ করা হয়, যা আসল ওষুধের মোড়কের সাথে হুবহু মিল রেখে তৈরি করা হয়েছিল। অপরাধী ওষুধ ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করায় আইনানুযায়ী তাকে এই আর্থিক জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল ওষুধগুলো নিয়মমাফিক ধ্বংস করা হয়। এছাড়া, নকল ঔষধ সরবরাহকারীদের সিন্ডিকেট ভাঙতে ফার্মেসি মালিকদের ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার এবং সাধারণ মানুষকে রেজিস্টার্ড ফার্মেসি থেকে ওষুধ কেনার আহ্বান জানান তিনি।

স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone