শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

আগামী শনিবার (১৩ জুন) লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদপ্রার্থীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে সভাপতি পদের প্রার্থীরা ব্যবসা প্রতিষ্ঠানে জেনারেল ও এসোসিয়েট সদস্যদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

এলসিসিআই নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক মেয়াদি পরিচালনা পর্ষদ নির্বাচনে ২জন সভাপতি পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- মোঃ মোকছেদুর রহমান ও মোঃ সেলিম সবুজ।

তন্মধ্যে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমান সম্পর্কে কিছু কথা তুলে ধরা হলো- লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান-এঁর জন্ম ১৯৫৮ খ্রিস্টাব্দের ৩ জুন। বর্তমানে তিনি লালমনিরহাট পৌরসভার ফায়ার সার্ভিস রোড সংলগ্ন স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তাঁর পিতার নাম- মৃত মনির উদ্দিন ও মাতার নাম- মৃত খায়রুন নেসা এবং স্ত্রীর নাম- মোছাঃ দেলোয়ারা বেগম। তিনি ২ কন্যা (মোরশেদা সুলতানা, তামান্না সুলতানা) ও ১ পুত্র (তাকরিম আহমেদ) সন্তানের জনক। তিনি সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করছেন। তিনি ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট। তিনি অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাঁর শ্রম, মেধা আর মনন ও পুঁজি সঠিকভাবে ব্যবহার করে একজন সাধারণ ব্যবসায়ী থেকে বর্তমানে লালমনিরহাট জেলার অন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
‎
‎ব্যবসায়িক পরিচিতি: ব্যবস্থাপনা পরিচালক, তিস্তা হিমাগার লিমিটেড, মহেন্দ্রনগর, কৃষক হিমাগার লিমিটেড, মহেন্দ্রনগর, মেসার্স শাপলা এন্টারপ্রাইজ, গোশালা রোড, মেসার্স ফাইভ স্টার গার্মেন্টস্, গোশালা রোড, মেসার্স শাপলা টেইলার্স, গোশালা রোড, ধান, চাউল, পাট, ভুট্টা ক্রেতা ও বিক্রেতা-১ম শ্রেণির ঠিকাদার।
‎
‎বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন: সভাপতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, গোশালা রোড, লালমনিরহাট। সভাপতি, কোল্ড ষ্টোরেজ মালিক সমিতি, লালমনিরহাট জেলা। সভাপতি, রংপুর বিভাগীয় গ্রাম-পুলিশ এর সরঞ্জামাদি সরবরাহকারী ব্যবসায়ী সমিতি। সভাপতি, নিউ মার্কেট দোকান মালিক সমিতি। সভাপতি, গোশালা দোকান মালিক সমিতি। সভাপতি, দর্জি মালিক সমিতি। সাবেক সহ-সভাপতি, ডায়বেটিক সমিতি, লালমনিরহাট। সাবেক সহ-সভাপতি, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সাধারণ সম্পাদক, উত্তরণ ব্যবসায়ী সমিতি, লালমনিরহাট। পরিচালক, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট। আজীবন সদস্য, রোগী কল্যাণ সমিতি, লালমনিরহাট। রোটারীয়ান, রোটারী ক্লাব, লালমনিরহাট।
‎
‎বর্তমানে তিনি ব্যবসায়ীক ও সামাজিক কাজে বিভিন্ন পদে থেকে সেবা মূলক কাজ করে যাচ্ছেন। পরিশেষে তাঁর ও পরিবারের উত্তর উত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।

উল্লেখ্য যে, আগামী শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে লালমনিরহাটের পুরান বাজার চেম্বার ভবনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেনারেল শ্রেণির সদস্য ৩শত ৯৯জন ও এসোসিয়েট শ্রেণীর সদস্য ১শত ৭৮জনসহ ৫শত ৭৭জন নির্বাচনে ভোটা প্রদান করবেন মর্মে এলসিসিআই নির্বাচন বোর্ড জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone