শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ

লালমনিরহাট জেলা সদরের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে সাব্বির (১৬) ও শাওন আহমেদ (১৪) নামের দুই সহোদর নিখোঁজ হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

​নিখোঁজ শাওন আহমেদ লালমনিরহাটের মোগলহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী এবং সাব্বির আহমেদ ৯ম শ্রেণীর ছাত্র। তারা ১নং মোগলহাট ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার হেলাল উদ্দিনের পুত্র।

​স্থায়ী বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে ২ ভাইসহ মোট ৩জন ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ৩জনই ভেসে যায়। তাদের মধ্যে মেহেদি হাসান (১৭) নামে একজন কৌশলে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও ২ ভাই নিখোঁজ হয়। তীরে ফেরা মেহেদি ওই এলাকার আজিজুল হকের পুত্র।

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone