শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ

চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমান গণসংযোগ করছেন।

শনিবার (৬ জুন) সকাল ১১টা ১৫মিনিটে লালমনিরহাটের গোশালা রোড থেকে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

তিনি এলসিসিআই নির্বাচনে ব্যবসায়ীদের ঐক্য, সমৃদ্ধি ও সাফল্যের লক্ষ্যে পরিবর্তনই আমাদের অঙ্গীকার… আহবান জানাচ্ছেন।

সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমান ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক উন্নয়নে চেম্বারকে গতিশীল রাখতে সভাপতি পদে বিজয়ী করার জন্য ব্যবসায়ীদের মূল্যবান ভোট প্রত্যাশী হয়ে চেম্বারের প্রতিটি জেনারেল ও এসোসিয়েট শ্রেণীর সদস্য ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে ভোট প্রার্থনা করেছেন।

মোঃ মোকছেদুর রহমান ১৯৫৮ খ্রিষ্টাব্দের ৩ জুন লালমনিরহাটের ফায়ার সার্ভিস রোড সংলগ্ন তাঁর বাবার আবাসস্থলে জন্ম গ্রহণ করেন। তিনি একজন ব্যবসায়ী ও সমাজ সেবক।

উল্লেখ্য যে, আগামী শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে লালমনিরহাটের পুরান বাজার চেম্বার ভবনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেনারেল শ্রেণির সদস্য ৩৯৯জন ও এসোসিয়েট শ্রেণীর সদস্য ১৭৮জনসহ ৫৭৭জন নির্বাচনে ভোটা প্রদান করবেন মর্মে এলসিসিআই নির্বাচন বোর্ড জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone