শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড

লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে।

‎শনিবার (৬ জুন) বিকালে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার (৬ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মোট ৫টি মামলায় ৮হাজার ১শত টাকা অর্থদণ্ড এবং ১জনকে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাদকদ্রব্য সেবন করে শান্তি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ১জন অভিযুক্তকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং একই সাথে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

এছাড়া, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ অনুযায়ী ডিলিং লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠান ২টিকে দ্রুততম সময়ের মধ্যে বৈধ লাইসেন্স গ্রহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষা অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ফলের দোকানেও বিশেষ তদারকি চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কয়েকটি ফল দোকানকে জরিমানা করা হয়। সেই সাথে বাজারে যাতে কোনো ধরনের পঁচা-বাসি ফল সরবরাহ করা না হয় এবং সঠিক মূল্যে ফল বিক্রি করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও নির্দেশ প্রদান করা হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন এবং পারভেজ খান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আদালত সূত্র নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলে প্রাপ্ত আলামত, উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য এবং অভিযুক্তদের নিজস্ব স্বীকারোক্তির ভিত্তিতে আইনানুযায়ী এই দণ্ড আরোপ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের এই ধরনের জনকল্যাণ মূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone