শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল

লালমনিরহাটে অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের চূড়ান্ত বা ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয় বনাম লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয়। টানটান উত্তেজনাকর এই লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালেক্টরেট কলেজিয়েট স্কুল।

পুরো টুর্ণামেন্ট জুড়ে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় বা ‘ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট’ নির্বাচিত হয়েছেন কালেক্টরেট কলেজিয়েট স্কুলের উদীয়মান ক্রিকেটার আকাশ।

পুরস্কার বিতরণী ও অতিথিগণ খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাসেল মিয়া, ‎লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় লালমনিরহাটের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট দলসমূহের কোচ, ম্যানেজার, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয়ী ও রানার্স-আপ দলের সকল খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এবং মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখে।

বক্তব্যের একপর্যায়ে জেলা প্রশাসক একটি বিশেষ আশাবাদের কথা তুলে ধরে বলেন— আলোকিত লালমনিরহাট আন্দোলনের প্রাণপুরুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের উদীয়মান ফুটবল, ক্রিকেট এবং ভলিবল খেলোয়াড়দের মানোন্নয়নে অত্যন্ত আন্তরিক।

জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, লালমনিরহাটের এই তরুণ খেলোয়াড়দের দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মন্ত্রী মহোদয় খুব শীঘ্রই জাতীয় মানের অভিজ্ঞ কোচ দ্বারা বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে লালমনিরহাটের ক্রীড়াঙ্গন আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে, সফলভাবে টুর্ণামেন্ট সম্পন্ন করায় জেলা ক্রীড়া সংস্থা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone