শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড

মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড

লালমনিরহাটে মোবাইল কোর্টের যৌথ অভিযানে ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে।
‎
‎শুক্রবার (৫ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন অপরাধে তিন আইনের আওতায় পৃথক মামলা দায়ের করে আসামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজ জেলা প্রশাসনের একটি বিশেষ টিম এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

মাদক বিরোধী অভিযানের আওতায় পৃথক ২টি মামলায় ২জন আসামিকে আটক করা হয়। আইন অমান্য করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত।

উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলনের অপরাধে ১জন ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো এবং সাধারণ নির্দেশাবলি অমান্য করার অপরাধে ২টি মামলা দায়ের করা হয়। এ সময় আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে সর্বমোট ৪হাজার ৫শত টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানসমূহ যৌথভাবে পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমীন এবং জনাব রাকিবুল ইসলাম। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, জনস্বার্থে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone