শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

লালমনিরহাটে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৪ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলায় সাধারণ মানুষের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন হাসপাতাল ও ক্লিনিকগুলোর স্বাস্থ্য সেবার মান, অপারেশন থিয়েটারের পরিবেশ এবং নির্ধারিত মূল্যে সেবা প্রদান করা হচ্ছে কিনা—তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হয়।

এ সময় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকা এবং অপারেশন থিয়েটার (ওটি)র পরিবেশ সন্তোষজনক না হওয়ায় নিউ অতিথি ক্লিনিক ও নার্সিং হোম, আইডিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং বন্ধন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল প্র্যাক্টিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর আলোকে সতর্কতামূলক ভাবে মোট ৮হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একই সাথে ক্লিনিক কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সকল ত্রুটি সংশোধন করার কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং তারা বিষয়টি দ্রুত সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন।

লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম-এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এবং মোঃ শরীফুল ইসলাম।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং জেলার স্বাস্থ্য সেবার মান বজায় রাখতে এই ধরণের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone