শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড
মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড

মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড

লালমনিরহাটে সমাজ থেকে মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল করতে এবং ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা সাধারণ যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্টের অভিযানে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড হয়েছে।

‎মঙ্গলবার (২ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল করতে এবং ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা সাধারণ যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে লালমনিরহাটে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (২ জুন) জেলার বিভিন্ন স্থানে একযোগে ৫টি বিশেষ অভিযান চালানো হয়। দিনব্যাপী পরিচালিত এই অভিযানসমূহে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সংশ্লিষ্ট অপরাধীদের মোট ১৪হাজার ৯শত টাকা অর্থদণ্ড এবং ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্দেশনায় মাঠ পর্যায়ে এই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীতা দাস, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার তানভীর আহমেদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, যুব সমাজ ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়া বিরোধী এই অভিযান চালানো হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার কাজও চলছে। এর পাশাপাশি ঈদ-পরবর্তী যাতায়াতে সাধারণ মানুষের কাছ থেকে যেন কোনো পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

তিনি আরও জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এমন জনকল্যাণমূলক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone