শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা” স্লোগান নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১ জুন) লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, লালমনিরহাট পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুর আলম। এ সময় লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, খামারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এর আগে বর্ণাঢ্য র‌্যালিটি লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone