লালমনিরহাটে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৪৫মিনিটে লালমনিরহাটের মিশন মোড় চত্বর ও লালমনিরহাট সার্কিট হাউস সভা কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন উন্নয়ন সহযোগি সংস্থাসমূহের সহযোগিতায় এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক-এঁর সভাপতিত্বে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সহ-সম্পাদক আব্দুস সালাম বকুল-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন, নর্থ পিনাকল একাডেমির প্রিন্সিপাল সুরেন্দ্র নাথ বর্মন, প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট শাখার নির্বাহী সদস্য লিয়াকত আলী ভূঞা, আজীবন সদস্য রিয়াজুর হক, ডাঃ কাশেম আলী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ এবং লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন উন্নয়ন সহযোগি সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ৪৫মিনিটে লালমনিরহাটের মিশন মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালমনিরহাট সার্কিট হাউসে এসে শেষ হয়।