শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকরি কালাইয়ের চাষ আজ বিলুপ্তির পথে অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের অভিযানে মামলা ও জরিমানা

যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের অভিযানে মামলা ও জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধায় যাত্রী সাধারণের হয়রানি বন্ধ, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ও ৩টি মামলায় জরিমানা আদায় করেছ।

রোববার (৩১ মে) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

যাত্রী সাধারণের হয়রানি বন্ধ, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (৩১ মে) হাতীবান্ধা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং দূরপাল্লার বাস কাউন্টারসমূহে নিবিড় তদারকি চালানো হয়। এ সময় চালক, চালকের সহকারী এবং পরিবহন সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি যাত্রী সাধারণের সাথে কথা বলে ভাড়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অমান্য করায় এবং প্রয়োজনীয় নথিপত্র ও নিয়মকানুন না মানার অপরাধে ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আইন লঙ্ঘনকারীদের মোট ১হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসন লালমনিরহাটের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে জেলা প্রশাসনের এমন জনস্বার্থমূলক তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone