শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিট-এর নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিট-এর নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠিত

‎লালমনিরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিট-এর নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎​সোমবার (২৫ মে) বিকাল ৪টায় লালমনিরহাটের বিডিআর রোডস্থ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান একেএম মমিনুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান লায়লা হাবিব। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রমুখ। এ সময় লালমনিরহাটের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় মানবসেবায় এবং যেকোনো প্রাকৃতিক দূর্যোগে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছে। এ নতুন ভবন নির্মাণের ফলে লালমনিরহাটে সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বেগবান এবং গতিশীল হবে।

উল্লেখ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজস্ব তহবিল, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং লালমনিরহাট জেলা পরিষদের যৌথ অর্থায়নে ২০লক্ষ টাকা ব্যয়ে নতুন এ ভবন নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone