শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকরি কালাইয়ের চাষ আজ বিলুপ্তির পথে অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফাঁকা বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি ফাঁকা বাড়ি থেকে স্বপ্না বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই বাড়িতে স্বপ্না বেগম একাই থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (২৪ মে) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে একটি ফাঁকা বাড়ি থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে। প্রায় ২০বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝে মধ্যে গ্রামে আসতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চার দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন স্বপ্না। বাবার বাড়ির পাশেই তার ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটি ফাঁকা থাকায় চারদিকে প্রাচীরবেষ্টিত ওই ভবনে একা অবস্থান করছিলেন স্বপ্না। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি সেখানে ঘুমাতে যান। পরে রোববার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির প্রধান ফটক (গেট) খোলা দেখে ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone