শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (২৩ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট ও বালারহাট বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটরসাইকেল জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, শুক্রবার (২২ মে) বিকাল ৩টায় বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালারহাট এবং একই তারিখ রাত ৯টা ১৫মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার চওরাটারী নামক স্থানে ২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানসমূহ চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে উক্ত চোরাকারবারী মোটর সাইকেল এবং মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৯২টি বোতল এবং মোটর সাইকেলটি (সুজুকি জিক্সার) জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ৯২টি বোতল, যার সিজার মূল্য ৩৬হাজার ৮শত টাকা এবং মোটর সাইকেল ১টি, যার সিজার মূল্য ২ক্ষ ৫হাজার টাকাসহ সর্বমোট সিজার ২লক্ষ ৪১হাজার ৮শত টাকা। এছাড়াও মাদক ও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone