শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ

লালমনিরহাটে ভাতিজার পুকুরে চাচার মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের আউদিয়ার দোলা মাছের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমানের ছেলে মহিউদ্দিন মিঠুর মাছের পুকুরের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের ফাঁদে পরে নিহত হন আক্তার হোসেন। আবার কেউ কেউ ধারণা করছে স্টোক করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আক্তার ও মিঠু আপন চাচা-ভাতিজা। ​নিহত আক্তার হোসেন উক্ত ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
‎​
‎পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটায় দিকে পুকুরের পারে তার মরদেহ দেখার পর এই খবর চারপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীর করতে থাকে। খবর শুনে পুলিশ সেখানে হাজির হয়। ঘটনাস্থলে লালমনিরহাট সদর থানার এসআই মুক্তা বলেন, তদন্ত চলছে তারপর বাকীটা জানানো হবে।

‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহটি ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone