শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে

কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে

লালমনিরহাটে ইরি-বোরো মৌসুমে ভালো উৎপাদন ও ধানের ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকেরা অতিবৃষ্টি ও বন্যাকে উপেক্ষা করে ভোর থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রোপা-আমন ধান চাষের জন্য জমি সমান করে সার ছিটানো, আগাছা পরিস্কার, চারা রোপনসহ নানান কাজে ব্যস্ত সময় পার করছেন।

‎সরেজমিনে দেখা গেছে, বর্তমান সময়ে কৃষকেরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি পুরোনো পদ্ধতিতে গরু দিয়ে জমিতে মই দিয়ে জমি প্রস্তুত করছে।

‎লালমনিরহাট জেলার একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আগাম চারা রোপণ করায় ক্ষেতে ফসলের উৎপাদন ভালো হয়। আর সারি সারি করে ধানের চারা রোপণ করার ফলে পরিচর্যায় স্বস্তি মেলে। এছাড়া ক্ষেতে রোগ-বালাই কম হওয়ায় অন্যান্য সময়ের ফসল থেকে শতকরা প্রায় ২০ভাগ উৎপাদন বেশি হয়ে থাকে।

‎অপরদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে শ্রমিকদের মজুরিও বেড়েছে। পাশাপাশি কীটনাশক, বীজ, সার ও ডিজেলের দাম বাড়ায় গত বছরের তুলনায় এবছর বিঘাপ্রতি ১হাজার থেকে ২হাজার টাকা অতিরিক্ত খরচ হবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎এবার আবাদকৃত উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ও দেশি জাতের উচ্চ ফলনশীল ধানের জাত রোপণ করেছেন কৃষকেরা।

‎সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন স্থানে বোরো চারা রোপণের জন্য মাঠ প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। কেউ পানির সেচ দিচ্ছেন, কেউ আবার গরুর হাল দিয়ে মই দিচ্ছেন, কেউবা বীজতলা ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। যেসব জমিতে রোপা-আমন ধান চাষ করা হচ্ছে, তার সার্বিক পরিচর্যার জন্য কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন। যেসব কৃষক ইরি-বোরো ধান কাটার পর পাট চাষ করেননি, তারা আগাম সে সব জমিতে রোপা-আমন ধানের চারা রোপণ করছেন। রোপা-আমন ধানের মধ্যে কৃষি বিভাগের নতুন উদ্ভাবন করা উচ্চ ফলনশীল জাতের ধান এবার বেশী করে রোপণ করছেন কৃষকেরা।

‎লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নের ‎কৃষক মোঃ আব্দুল গফুর (৫০) জানান, তিনি ইতিমধ্যে সবার আগেই জমিতে পানি নিষ্কাসনের সাথে সাথে জমিতে রোপা-আমন ধান রোপণ করতে শুরু করেছেন। তিনি ইরি-বোরো ধানের ভালো ফলন পেয়েছেন তাই এবার রোপা-আমন চাষের জন্য একটু আগে থেকেই জমির পরিচর্যা ও রোপা-আমন ধান রোপণ করছেন। তবে তিনি বলেন, এবার প্রচন্ড গরম হওয়ায় কৃষি শ্রমিকরা তাদের মজুরি কিছুটা বেশি নিচ্ছেন।

‎লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ জানান, ধানের দাম ভালো পাওয়ায় কৃষকেরা রোপা-আমন ধান‌ চাষে অধিক মনোযোগী হয়েছে পড়েছে।

‎লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন জানান, চলতি মৌসুমে জেলায় অনেক ‌কৃষক ইতোমধ্যেই বীজতলার কাজ শেষ করে ধানের চারা রোপণ করা শুরু করেছেন। গত মৌসুমে বাজারে ইরি-বোরো ধানের দাম ভালো পাওয়ায় রোপা-আমন চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

‎তিনি আরও বলেন, প্রত্যেক উপজেলার অনেক স্থানে ধান রোপণ কার্যক্রম শুরু হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone