শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর

দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর

লালমনিরহাট জেলা রেজিস্ট্রার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎শনিবার (৮ আগস্ট) আগামী ৩বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে লালমনিরহাট জেলা রেজিস্ট্রার কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

‎​সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সমিতির মোট ১শত ৫জন ভোটারের মধ্যে ১শত ৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎​নির্বাচনের প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মোঃ সিরাজুল হক ৪৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল লতিফ সরকার মিল্টন ৪২টি ভোট এবং মোঃ হায়দার আলী পেয়েছেন ১৫টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ হামিদুর রহমান ৭৯টি ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল আলম মাত্র ২৫টি ভোট পেয়েছেন।

‎​নির্বাচনের অন্যান্য পদে নির্বাচিত হলেন- সহ-সভাপতি মোঃ মজিদুল ইসলাম ৪৬টি ভোট, ‎​সহ-সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম রাজু ৪৯টি ভোট, ​সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান বসুনিয়া লায়ন ৫৫টি ভোট, ​দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুন ৫৫টি ভোট, ​প্রচার সম্পাদক মোঃ নূর আলম সরকার ৬৭টি ভোট, ​কোষাধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম লিখন ৫০টি ভোট পেয়েছেন।

‎​এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ রেজাউল করিম রেজা ৭৯টি ভোট, মোঃ জেকের উল্লা সাজু ৬০টি ভোট, মোঃ ওবায়দুল হক রতন ৬৭টি ভোট এবং মোঃ আইয়ুব আলী ৬৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

‎​নির্বাচনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন লালমনিরহাট জেলা সাব রেজিস্ট্রার মোঃ রাশেদুজ্জামান। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone