লালমনিরহাটে ভাতিজার পুকুরে চাচার মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের আউদিয়ার দোলা মাছের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমানের ছেলে মহিউদ্দিন মিঠুর মাছের পুকুরের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের ফাঁদে পরে নিহত হন আক্তার হোসেন। আবার কেউ কেউ ধারণা করছে স্টোক করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আক্তার ও মিঠু আপন চাচা-ভাতিজা। নিহত আক্তার হোসেন উক্ত ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটায় দিকে পুকুরের পারে তার মরদেহ দেখার পর এই খবর চারপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীর করতে থাকে। খবর শুনে পুলিশ সেখানে হাজির হয়। ঘটনাস্থলে লালমনিরহাট সদর থানার এসআই মুক্তা বলেন, তদন্ত চলছে তারপর বাকীটা জানানো হবে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহটি ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.