শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পবিত্রতা রক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় প্রমুখ। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, শাহ্ আলম শেখ, মোঃ আশিকুজ্জামান সোহাগসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য যে, মাহে রমজান মাসের পবিত্রতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা, আইন-শৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর বিষয়ে সর্ব স্তরের সংশ্লিষ্ট সকলে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে বক্তব্যে প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone