লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পবিত্রতা রক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় প্রমুখ। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, শাহ্ আলম শেখ, মোঃ আশিকুজ্জামান সোহাগসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাহে রমজান মাসের পবিত্রতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা, আইন-শৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর বিষয়ে সর্ব স্তরের সংশ্লিষ্ট সকলে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে বক্তব্যে প্রতিশ্রুতি দেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.