শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
‎নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক

‎নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক

:: হেলাল হোসেন কবির :: লালমনিরহাটে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সাথে ইউরোপীয় ইউনিয়নের (EU) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল সীমান্ত জেলা লালমনিরহাটের নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য কাজ করার আশা প্রকাশ করেন, জেলার তিনটি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় পরিদর্শন করে আইন শৃঙ্খলা ও প্রার্থীদের আচারণ ও ভোট সম্পর্কে ভোটারদের আগ্রহ কথাও তুলে ধরেন।

‎উক্ত বৈঠকে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ চয়ন কুমার সাহা এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাহবুবুর রহমান মাসুম।

‎বৈঠকে লালমনিরহাট জেলার তিনটি আসনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।আলোচনা শেষে প্রতিনিধি দল নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone