শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না
‎লালমনিরহাটে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহেরের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

‎লালমনিরহাটে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহেরের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

লালমনিরহাটে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় লালমনিরহাটের খাতাপাড়াস্থ জেলা জামায়াত অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত (দাঁড়িপাল্লা) প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মোঃ আবু তাহের বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে সঙ্গ দিয়েছি সব সময়। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি। সেই দমন-পীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায় বিচার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।

‎এ্যাডভোকেট আবু তাহের আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমি এ আসন থেকে নির্বাচিত হলে লালমনিরহাট সদর হাসপাতাল, মোগলহাট স্থলবন্দর, বিমান বন্দরসহ হাজার হাজার বেকার যুবক-যুবতীর দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবো। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার। সে জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

‎তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায় বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান।

‎উক্ত মতবিনিময় সভায় আরও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ শাহ আলম, লালমনিরহাট শহর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন, ইসলামি ছাত্র শিবির লালমনিরহাট জেলা অফিস সম্পাদক হাফেজ মুহসিন আল কারমীসহ লালমনিরহাট জেলা ও উপজেলা জামায়াত নেতাকর্মীগণ ছাড়াও লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এছাড়াও প্রশ্ন, প্রস্তাব, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন কথার উত্তর দেন এ্যাডভোকেট মোঃ আবু তাহের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone