শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ২ দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন ৬জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের লড়াই লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ ‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে; নিরাপত্তা নিয়ে উদ্বেগ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে; নিরাপত্তা নিয়ে উদ্বেগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে কাস্টমস নিয়ন্ত্রিত এলাকার ২/৩ কিলোমিটার বাইরে ভারত ও ভূটানের পাথর বোঝাই ট্রাক অবস্থান করাকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। কখনও কখনও পাথর বোঝাই ট্রাকগুলো আনলোড করতে রাতও হয়ে যায়।

স্থানীয়দের একাংশের আশঙ্কা, এসব ট্রাক ব্যবহার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অস্থির করতে অবৈধ অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী প্রবেশ করানো হতে পারে।

স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে কাস্টমস এরিয়ার বাইরে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক অবস্থান করা স্বাভাবিক নয়। তাদের মতে, যথাযথ তল্লাশি ও শুল্কায়ন প্রক্রিয়ার বাইরে কোনো ট্রাক থাকলে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দাবি উঠেছে।

অন্যদিকে বুড়িমারী স্থলবন্দরে স্কানার না থাকা এবং প্রয়োজনীয় জনবলের ঘটতি থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাথরের ট্রাকের আড়ালে কী আসছে, তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। নির্বাচন সামনে রেখে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া না গেলেও ভারতীয় ও ভূটানের ট্রাকে সীসা, মাদক, কসমেটিক, ঔষধ, কাপড়সহ বিপুল পরিমানে এ সকল দ্রব্য সামগ্রী একাধিকবার উদ্ধারের হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরে দেখা যায়, কাস্টমস এরিয়ার ২/৩ কিলোমিটার বাহিরে বুড়িমারী ঘুন্টি এলাকা, বুড়িমারী মেডিকেল এলাকা, শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইসলামপুর পর্যন্ত কয়েকশত পাথর ক্রাসিক সাইডে ৩০/৪০টি ২০ থেকে ২৪ চাকার ভারতীয় পাথর বোঝাই ট্রাক। কাস্টমস নির্ধারিত সীমানার বাহিরে এ সকল পাথর ক্রাসিং সাইডে প্রতিনিয়ত অসংখ্য ভারতীয় পাথর বোঝাই ট্রাক কোন রকম নজরদারি ছাড়াই আনলোড হচ্ছে। কখনও কখনও এ সকল ট্রাক আনলোড করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়।

বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, বন্দরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। তবে কাস্টমস এরিয়ার বাহিরে ভারতীয় পাথর বোঝাই ট্রাক না নেওয়ার জন্য বলা হলেও ব্যবসায়ীরা মানছেন না এবং লেবার সংকটসহ একাধিক অসুবিধার অযুহাতে ব্যবসায়ীরা পাথর আনলোড করতে করতে রাত করে ফেলছেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, আমি নতুন এসেছি বিষয়টি আমার জানা নেই। কাস্টমস এরিয়ার বাইরে ভারতীয় ট্রাক প্রবেশের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

স্থানীয়রা দাবি করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুড়িমারী স্থলবন্দরে কাস্টমস, বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। তাদের মতে, নিয়মের বাইরে কোনো কার্যক্রম নির্বাচনকালীন সময়ে বড় ধরনের অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপই জনমনে আস্থা ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone