শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎খেলায় সরকারি করিম উদ্দিন কলেজকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদিতমারী সরকারি কলেজ।

‎খেলার শুরুতে আক্রমণাত্মক খেলা দেখায় দল দুটি। বারবার গোলের সুযোগ পেয়েও গোলের দেখা পাননি কোনো দল। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। যার ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া নক আউট পদ্ধতির এ টুর্ণামেন্টে লালমনিরহাট জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করে। সেরা দুই দল হিসেবে আদিতমারী সরকারি কলেজ ও সরকারি করিম উদ্দিন কলেজ ফাইনালে ওঠে। এছাড়া এই দুই দল রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone