শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদী ও সম্ভাবনার লালমনিরহাট ‎সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ এ আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী ‎লালমনিরহাটে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহেরের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত ‎মেয়াদ উত্তীর্ণ হলেও তিস্তা রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ নয়-রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত

লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে দাখিল করা ২৭জন প্রার্থীর মধ্যে ৫জনের মনোনয়নপত্র বাতিল এবং ২জনের মনোনয়নপত্র অপেক্ষমাণ রেখেছে লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার।

‎মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এসব তথ্য জানান লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার।

‎লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ২৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে শুনানি গ্রহণ করা হয়।

‎শুনানি শেষে ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র প্রার্থী মোঃ ফিরোজ কবির এবং ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মোঃ শুভ আহমেদ এর সামান্য ত্রুটির কারণে মনোনয়নপত্র অপেক্ষমাণ রাখা হয়।

‎এদিকে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ এর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়। তার দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম সরকার, আবু সামা মোঃ রেদওয়ানুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোঃ আবুল কাশেমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

‎১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়।

‎তবে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক, আমার বাংলাদেশ পার্টির মোঃ আবু রাইয়ান আশয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহরিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

‎এছাড়া সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে জনতার দলের মোঃ শামীম কামাল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মোঃ বাদশা মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পির মোঃ রোকন উদ্দীন বাবুল, জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান, স্বতন্ত্র মোঃ মমতাজ আলী এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

‎এছাড়াও সংসদীয় আসন ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের, জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায়, গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

‎লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার বলেন, যাচাই-বাছাই শেষে ৫টি মনোনয়নপত্র বাতিল এবং সামান্য ত্রুটির কারণে ২টি মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করতে পারলে ওই প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone