শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি

অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি

অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামের শিবিরের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি।

‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)র অভিযানে দেশীয় অস্ত্রসহ  ওই যুবক আটক হয়। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্র শিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া নামক এলাকার বজলার রহমানের ছেলে।

‎শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছেন। এর আগে শনিবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

‎বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও ২জন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

‎স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া ২ ব্যক্তি হলেন— মোঃ জুলফিকার আলী (৩৫) ও মোঃ রহিদুল (৪২)।

‎বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলমগীর খোরশেদ জানান, বিজিবির হাতে আটক সাবেক শিবির নেতা আতিক হাসানের সঙ্গে গত ৪বছর থেকে সংগঠনের কোন সম্পর্ক নেই। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে ২০২১ সালে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি আটক আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone