শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের থানা রোডস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম-ঢাকার সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

‎শীতবস্ত্র বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি এ, বি, এম মাহফুজার রহমান, আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও আজীবন সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন। এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য যে, ১শতজন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone