শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা

ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা

লালমনিরহাটে রোপা-আমন ধান ঘরে তোলার সাথে সাথেই শুরু হয়েছে ইরি-বোরো আবাদের জন্য বীজতলা তৈরির কাজ। লালমনিরহাটের কৃষকেরা ইরি-বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

জানা গেছে, আগত চলতি ইরি-বোরো মৌসুমে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলা ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় ইরি-বোরো ধানের আবাদের জন্য নানা জাতের ধান বীজতলা তৈরি করা হয়েছে।

এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্লটের মাধ্যমে কমিউনিটি (আদর্শ) বীজতলা তৈরির কাজ শুরু করেছে। আদর্শ বীজতলা তৈরির জন্য কয়েক বছর ধরে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এতে লাভবান হওয়ায় এ বছর নিজ নিজ অবস্থান থেকেই আদর্শ বীজতলা তৈরিতে কৃষকেরা ঝুঁকছেন। আগামী কয়েক বছরের মধ্যে লালমনিরহাট জেলার সব বীজতলা কমিউনিটি (আদর্শ) পদ্ধতিতে করা হবে বলে আশা করছে লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাতে একদিকে কৃষকেরা যেমন লাভবান হবেন, অন্যদিকে কৃষি অর্থনীতি আরও সচল হবে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, কৃষকেরা আগে ভাগেই বীজতলা তৈরি করেছেন। ইরি-বোরো ধানের চারাগুলো এখন রোপন যোগ্য হচ্ছে। আর কিছু দিন পরই ইরি-বোরো চারা রোপন করবেন কৃষকেরা।

কোদালখাতা গ্রামের কমল কান্তি বর্মণ বলেন, এখনও ইরি-বোরো ধানের চারাগুলো বড় হয়নি। তাই একটু অপেক্ষা করছি ধানের চারা রোপনের জন্য।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, ইরি-বোরো আবাদের উপযোগী সব জমিকে চাষের আওতায় আনতে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে, কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও কৃষি প্রণোদনা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone