শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
আ.জ.ম হাবিবুল হককে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আ.জ.ম হাবিবুল হককে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আমন ২০২৪-২৫ ও বোরো- ২০২৫ এ সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ “সম্মাননা প্রদান” অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়।

খাদ্য অধিদপ্তর ঢাকার মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান। এ সময় লালমনিরহাট সদর এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.ম হাবিবুল হক, খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারী, সম্মাননাপ্রাপ্তগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও দেশের খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ লালমনিরহাট সদর এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.ম হাবিবুল হককে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সম্মাননা সনদে উল্লেখ্য করা হয় যে, আমন ২০২৪- ২০২৫ ও বোরো সংগ্রহ ২০২৫ এ লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ জনাব আ.জ.ম হাবিবুল হক-কে বিশেষ সম্মাননা প্রদান করা হলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone