শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনী, রায়পাড়া এবং খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)’র নেতৃত্বে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে এলিট গ্রুপ ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় লালমনিরহাট পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুজাতা বেগম, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো শীত মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা পেয়েছে। মানবিক এই উদ্যোগের জন্য ইউএসএস, একশনএইড বাংলাদেশ ও এলিট গার্মেন্টস-এর প্রতি স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, প্রকল্প এলাকার উপকারভোগী স্পন্সর শিশুর পরিবার, নারী ও যুব দলসহ অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৩শত ৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone