শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট আদর্শ দাখিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডঃ আবু তাহের। প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি জননেতা এ্যাডঃ মোঃ ফিরোজ হায়দার লাভলু৷ এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা সেক্রেটারি হাফেজ শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদিতমারী উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ রহিমা বেগম। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন দায়ীত্বশীলের মধ্যে মোছাঃ রোকসানা খাতুন, মোছাঃ আনোয়ারা বেগম, মোছাঃ মাহমুদা বেগম, মোছাঃ গিনি বেগম, মোছাঃ মমতাজ বেগম প্রমুখ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি।

উক্ত অনুষ্ঠানে ২হাজারের বেশী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone