শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে পরকীয়ার জেরে হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হায়দার আলী।

লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, পরকীয়ার জেরে গ্রাম্য ডাক্তার রাব্বানী জনৈক জলিলের স্ত্রী মোমিনা (২৭) কে চিকিৎসা করাকালে পল্লী চিকিৎসক আসামি রাব্বানীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চেতনা নাশক ঔষধ সেবন করায়ে শ্বাসরোধ পূর্বক জলিলকে হত্যা করে।

এ মামলায় অপরাধ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় হাজতি আসামি লালমনিরহাট পৌরসভার সাপটানা (মাঝাপাড়া) এলাকার মোঃ রহমত আলী মোল্লার মেয়ে মোছাঃ মমিনা বেগম (২৭) কে ও লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিসামত ঢঢ গাছ (পাঙ্গাটারী) এলাকার মোঃ রজমান মুন্সির ছেলে গোলাম রব্বানী (২৮) কে রোববার (৩০ নভেম্বর) বিকেলে ওই আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। মামলা নং-৫০, তাং-২৭/৭/২১ইং, জি আর নং-৩৮৬/২১। ধারাঃ- ৩০২/২০১/৩৪।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone