শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ; গ্রেফতার ১ ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গরু জব্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে ‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত “ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অবৈধ মাদকদ্রব্য ১৯৯টি বোতল চকো+ জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবৈধ মাদকদ্রব্য ১৯৯টি বোতল চকো+ জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে অবৈধ মাদকদ্রব্য ১শত ৯৯টি বোতল চকো+ জব্দসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি।

শনিবার (২৯ নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মাদক বিরোধী অভিযান ও চেক পোস্ট পরিচালনা করে থাকে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৫টা ৩০মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী গ্রামস্থ ধৃত আসামি মোঃ শরিফুল আলম এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়ন কক্ষে তল্লাশিকালে খাটের নীচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১শত ৯৯টি বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য চকো+ জব্দসহ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল আলম (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য চকো+ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone