শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের বি.ডি.আর রোডস্থ আইনজীবী সমিতি শপিং কমপ্লেক্স (২য় তলায়) মুন স্টার রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের কনফারেন্স রুমে এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না-এঁর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। এ সময় তাঁর মাতা আমেনা শিরীন মুসতাযীরসহ লালমনিরহাটের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে বলেন, আমি এবং কয়েকজন নিরীহ দিনমজুর একটি সাজানো, পরিকল্পিত ও মিথ্যা হয়রানিমূলক মামলায় কালীগঞ্জ থানার তৎকালীন ওসি সেলিম মালিক এর কূটবুদ্ধিতে এবং আরও বেশ কিছু ব্যক্তির ষড়যন্ত্রে একটি মিথ্যা মামলার আসামি হয়েছি, প্রতিহিংসাপরায়ন হয়ে অগোছালো চার্জশীট প্রদান করে আমাকে মোবাইল চোর, টাকা চোর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আমার বিরুদ্ধে এই চার্জশীট প্রদান করে আমাকে সামাজিকভাবে হয়রানি করা হয়েছে।

এ সময় তিনি স্থানীয় বিভিন্ন প্রশাসন, শিক্ষক, রাজনীতিক দলের নেতা এবং কয়েকজন সাংবাদিক মিলে তাকে মানসিকভাবে দূর্বল ও বিপর্যস্ত করার অপচেষ্টা করার বিষয়ে তুলে ধরেন। এই সব বিষয় থেকে তিনি প্রতিকার চান ও সঠিক তদন্তের দাবি জানান।

উল্লেখ্য যে, এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না (৪৫)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের মৃত বজলে রহমান মুসতাযীরের একমাত্র মেয়ে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone