শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
পৌর সার্ভিস এসোসিয়েশনে যাঁরা নির্বাচিত হলেন!

পৌর সার্ভিস এসোসিয়েশনে যাঁরা নির্বাচিত হলেন!

লালমনিরহাটে পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচন/২০২৫ ভোটারদের ব্যাপক উপস্থিত, উৎসব, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভার পৌর বিচার শাখা কক্ষ ভোট গ্রহণ কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়।

 

দীর্ঘ দিন পর লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচনে পৌর সার্ভিস এসোসিয়েশনের সদস্যরা উৎফুল্ল। তাঁদের মাঝে গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিশ্বাস ও আস্থা ফিরে এসেছে। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, তথ্য ও প্রচার সম্পাদক, কার্যকরী সদস্যের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

পৌর সার্ভিস এসোসিয়েশনের সদস্য ও সর্বোপরি পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের প্রধান নির্বাচন কমিশন মোঃ আতিকুর রহমান, নির্বাচন কমিশনার ডাঃ শরীফ মোঃ বজলুল হক, হরানন্দ রায়, মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী-এঁর যোগ্য পরিচালনায় শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌর ইউনিটের ভোটার সংখ্যা ছিল ৪৮জন। তন্মধ্যে ৪৮জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচন/২০২৫ এর প্রাপ্ত ভোট ও ফলাফল নিম্নরুপ: পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচনে সভাপতি পদে এ.এস.এম আশরাফুজ্জামান তালুকদার ২৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আখতারুজ্জামান ২১টি ও শ্যামলী বণিক ২টি ভোট পেয়েছেন। সহ-সভাপতি মুহাঃ আবুল কালাম আজাদ, মোঃ আশরাফুর রহমান। সাধারণ সম্পাদক পদে কৌশিক রায় ২৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আনোয়ার হোসেন ২০টি ও দিলীপ চন্দ্র রায় ৩টি ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঠু। সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। দপ্তর, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান। কার্যকরী সদস্য মোঃ হাচিনুর ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ ময়না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone