শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া

লালমনিরহাটে টমেটো চাষ বাড়ছে

লালমনিরহাটে টমেটো চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বাণিজ্যিক ভাবে এ চাষ বাড়ছে। হাট-বাজারে অসময়ে এ টমেটোর চাহিদা বেশি থাকায় কৃষকেরা দাম ভাল পাচ্ছেন। এ জাতের টমেটো খেতেও সুস্বাদু।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পদ্ধতিতে টমেটো চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া যায় ও খরচ কম হয়। টমেটো চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

 

আবার লালমনিরহাটের আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি উর্বর হওয়ায় টমেটো চাষ ভাল হচ্ছে। কৃষকেরা এ জাতের টমেটো গাছ লাগানোর ২মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এ ফল ৩-৪ মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন কৃষকরা। প্রথম বছর টমেটো চাষ করতে খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে খরচ কম। লালমনিরহাটে হাইব্রিড জাতের টমেটো ৫শত ৫৫হেক্টর জমিতে চাষ হচ্ছে।

 

কৃষকেরা জানান, জমিতে পলিথিন পেড়ে ছোট ছিদ্র করে টমেটোর চারা লাগাতে হয়। টমেটোর চারা লাগানোর পর মাচা তৈরি করতে হয় গাছে ফুল আসার পর। পাটখড়ি, বাঁশের কঞ্চি, নাইলনের দড়ি ও জিয়াই তার দিয়ে মাচা তৈরি করতে হয়। গাছ বড় হলে মাচার উপর তুলে দিতে হয়। ফল গুলো মাচায় ঝুলে থাকে টমেটো মাটিতে ঠেকে থাকলে দ্রুত নষ্ট হয়।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার টমেটো চাষীরা ইতিপূর্বে টমেটো চারা রোপণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone