শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লালমনিরহাটে “কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী রাজিব মোঃ নাসের-এঁর সভাপতিত্বে লালমনিরহাট ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্র্যাক ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম, লালমনিরহাট ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলার এরিয়া ম্যানেজার দা.বি. মোঃ সাজেদুল ইসলাম প্রমুখ। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, মাঠকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, জীবনযাত্রার উন্নয়ন ও চিকিৎসা-পর্যবেক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

 

এর আগে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone