শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ; গ্রেফতার ১ ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গরু জব্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে ‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত “ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ

সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে।

 

শনিবার (৮ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

 

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫মিনিটে শিংঝাড় বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দক্ষিণ মানিক কাজী নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ফেন্সিডিল ৯৪টি বোতল উদ্ধার করা হয়।

 

অপরদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০মিনিটে বালারহাট বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব ফুলমতি নামক স্থানে অভিযান পরিচালনাকালীন সন্দেহভাজন একটি বাইসাইকেল আসতে দেখে বিজিবি টহল দল থামানোর নির্দেশ দিলে চোরাকারবারী বাইসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাইসাইকেল হতে ভারতীয় গাঁজা ৩.২কেজি উদ্ধার করা হয়।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত পণ্য ভারতীয় ফেন্সিডিল ৯৪টি বোতল, যার বাজার মূল্য ৩৭হাজার ৬শত টাকা, ভারতীয় গাঁজা ৩.২কেজি, যার বাজার মূল্য ১১হাজার ২শত টাকা, ও বাইসাইকেল ১টি, যার বাজার মূল্য ৭হাজার টাকাসহ সর্বমোট বাজার মূল্য ৫৫হাজার ২শত টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

 

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

 

এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone