শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
“লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে প্রচারিত উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজবের প্রেক্ষিতে বিজিবি’র বক্তব্য

“লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে প্রচারিত উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজবের প্রেক্ষিতে বিজিবি’র বক্তব্য

“লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে প্রচারিত উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজবের প্রেক্ষিতে বিজিবির বক্তব্য দিয়েছে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, অতি সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে “লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে একটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচার করছে। এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উক্ত বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

 

বিজিবি দৃঢ়ভাবে জানাচ্ছে যে, সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে সদা জাগ্রত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ যেকোনো তথ্য/গুজব যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone