শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
তিস্তা ব্যারাজ থেকে দেখা গেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা

তিস্তা ব্যারাজ থেকে দেখা গেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ও সানিয়াজান নদীর আশ-পাশ এলাকা থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবার স্পষ্ট দেখা গেছে।

 

বুধবার (৫ নভেম্বর) সকালে বরফে মোড়া সাদা রূপালি চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন লালমনিরহাটের স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

 

গত কয়েকদিনের পরিস্কার আকাশের কারণে এ দৃশ্য ধরা দিয়েছে। ভোরের সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন লালমনিরহাটের তিস্তা ব্যারেজে। কেউ আবার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

 

দর্শনার্থী মেহেদী হাসান শুভ বলেন, ১০কিলোমিটার দূর থেকে এসে কাঞ্চনজঙ্ঘা দেখে মনে হলো সাদা বরফে মোড়া কোনো স্বপ্নের পাহাড়।

 

প্রকৃতিপ্রেমী রিমন বলেনন, যদিও স্বল্প সময়ের জন্য দেখা যায়, তবুও এই দৃশ্য তিস্তাপাড়ের সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে। চাইলে এটিকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজকে আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া সম্ভব।

 

স্থানীয়রা জানান, আকাশ পরিস্কার থাকলে শীতের মৌসুমে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রায়ই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ফলে দেশেই দাঁড়িয়ে উপভোগ করা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতের মনোরম সৌন্দর্য।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone