শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
সকাল পোল্ট্রি ফার্ম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সকাল পোল্ট্রি ফার্ম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লালমনিরহাটে সকাল পোল্ট্রি ফার্ম পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপাস্থ এ পোল্ট্রি ফার্ম পরিদর্শন অনুষ্ঠিত হয়।

 

পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি অফিসার মোঃ এনামুল হক, লালমনিরহাট জেলা ট্রেইনিং অফিসার মোঃ মুহিব্বুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন হোসেন, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি ও সকাল পোল্ট্রি ফার্মের প্রোঃ মোঃ মঞ্জুর আলম, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারহান তানভীর উল্লাস, এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন লালমনিরহাটের সভাপতি মোঃ মুন্নাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি ও সকাল পোল্ট্রি ফার্মের প্রোঃ মোঃ মঞ্জুর আলম এর ৩একর জমির উপর গড়ে ওঠা পোল্ট্রি ফার্মের পাশাপাশি মৎস্য চাষ, পেয়ারাসহ বিভিন্ন জাতের কুল, আম, কলা, কমলা, মাল্টা, থাই জাম্বুরা, ড্রাগন ও পেঁপের কৃষি খামার ঘুরে দেখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, পোল্ট্রি ফার্মের পাশাপাশি মৎস্য চাষ ও কৃষি খামার একটি লাভজনক ব্যবসা। তিনি সকাল পোল্ট্রি ফার্ম, মৎস্য ও কৃষি খামারকে আইকন হিসেবে ব্যবহার করে সকলকে পোল্ট্রি ফার্মের পাশাপাশি মৎস্য ও কৃষি খামার গড়ে তোলার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone